চিকিত্সার জন্য ছয় সপ্তাহের জামিন পেলেন নওয়াজ শরিফ

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০০:৫৯

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে চিকিত্সার জন্য ছয় সপ্তাহের জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ আদালত বলেছে, এই সময় তার কারাদন্ড স্থগিত থাকবে। দেশের যে কোনো হাসপাতালে তিনি চিকিত্সা নিতে পারবেন। নওয়াজ শরিফের আইনজীবী দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ। তিনি হূদরোগসহ বিভিন্ন অসুখে ভুগছেন। তার দ্রুত একটি এনজিওগ্রাফি করা প্রয়োজন। এই কথা শুনে প্রধান বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ নওয়াজ শরিফের জামিন মঞ্জুর করেন। -ডন