১২৫ রানেই গুটিয়ে গেল খুলনা

আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৫:৩৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সকে ১২৬ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইটান্স। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৫ রানের বেশি করতে পারেনি খুলনা।
 
এদিন খুলনার হয়ে ব্যাটিংয়ের উদ্বোধন করতে নামেন আন্দ্রে ফ্লেচার এবং আবদুল মজিদ। খুলনার ওপেনার আবদুল মজিদকে সাজঘরে পাঠান রংপুরের স্পিনার আরাফাত সানি। ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে আরাফাত সানির বলে বোল্ড হন ১৩ বলে ১০ রান করা মজিদ। দলীয় ১৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় খুলনা।
 
দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন তৈবুর রহমান। এছাড়া ওয়েসেলস করেন ২৭ রান। বলার মতো স্কোর গড়তে পারেননি কেউই। শেষদিকে আরিফুল হক ১৩ বলে ২২ রান করলে ১২৫ রান করতে পারে খুলনা।
 
রংপুরের হয়ে ২টি করে উইকেট নেন আরাফাত সানি, শহীদ আফ্রিদি ও ‍রুবেল হোসেন।
 
ইত্তেফাক/এমএইচ