দেশের গণ্ডি পেরিয়ে ওয়ালটন এখন আন্তর্জাতিক ব্র্যান্ড। দেশ-বিদেশে ওয়ালটন অর্জন করেছে বেশকিছু সম্মানজনক এ্যাওয়ার্ড। সর্বশেষ গত ১৯ নভেম্বর রেফ্রিজারেটর ক্যাটাগরিতে 'বেস্ট ব্র্যান্ড এ্যাওয়ার্ড' পেয়েছে ওয়ালটন।
এ পর্যন্ত ওয়ালটন দুই'শ এর মতো পুরস্কার পাওয়ায় কর্তৃপক্ষ দাবি করছে, বাংলাদেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন অনেক আগেই নিজেকে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রমাণ করেছে। এর স্বীকৃতি স্বরূপ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জন করেছে অসংখ্য পুরস্কার। উচ্চমানের পণ্য দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন, দেশীয় পণ্যের প্রতি আকর্ষণ সৃষ্টি, সিংহভাগ বাজার দখল, সরকারের রাজস্ব বৃদ্ধি, বেকারত্ব হ্রাসের পাশাপাশি দেশে সম্ভাবনাময় প্রযুক্তি খাতের দ্রুত বিকাশে বিশেষ অবদানের ফলেই মিলছে এসব স্বীকৃতি।
আন্তর্জাতিক মানের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করে দেশের প্রযুক্তি পণ্য খাতে বিপ্লব ঘটিয়েছে ওয়ালটন। 'মেইড ইন বাংলাদেশ' খ্যাত হোম ও কিচেন এ্যপ্লায়েন্সেস সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের দোরগোঁড়ায় পৌঁছে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। যেসব পণ্য একসময় বাংলাদেশ আমদানি করতো, ওয়ালটন সেসব পণ্য এখন রপ্তানি করছে। উচ্চ প্রযুক্তির পণ্য খাতের দ্রুত বিকাশের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। আর এসকল কাজের স্বীকৃতিও পাচ্ছে প্রতিষ্ঠানটি।
ইত্তেফাক/এসএস
