ঢাকার সাভারের উপজেলার আশুলিয়ায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আঁখি (১৪)। আঁখির বাবার নাম আশরাফুল আলম। বাড়ি রংপুরে।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানিয়েছেন, আঁখির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।
মঙ্গলবার বিকালে আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কালার ম্যাচ বিডি লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডে ৩০ জন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এএসএস
