নীলফামারীর জলঢাকা উপজেলায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় পরিবেশ ও ভারসাম্য রক্ষায় এবং দারিদ্র বিমোচনের সাফল্যে প্রধানমন্ত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন বৃক্ষপ্রেমিক দেলোয়ার।
এ বছর দেশব্যাপী বৃক্ষরোপন সপ্তাহ ও পরিবেশ দিবসে সামাজিক বনায়ন ও স্টিপ বাগানে ১০ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে “তিস্তা বহুমুখী সমাজ কল্যাণ সংস্থা”। পরিবেশ দিবসে ঢাকার খামারবাড়ী কৃষি ইন্সটিটিউটে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত থেকে বনায়নে প্রথম স্থানের পুরস্কারটি তুলে নেন সংস্থাটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এ সময় বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপস্থিত ছিলেন।
সরেজমিনে জানা গেছে, জলঢাকা ধর্মপাল ইউনিয়নের গড় ধর্মপাল এলাকায় দারিদ্র বিমোচনকে মাথায় রেখে ১০ কিলোমিটার এলাকা জুড়ে ৩০ প্রজাতির গাছ লাগানো হয়েছে। ১০ বছর মেয়াদি প্রকল্পে তিস্তা ও বুড়ি তিস্তা নদীর অববাহিকা অঞ্চলের নদী ভাঙ্গন রোধে সামাজিক বনায়ন প্রকল্পটি স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “তিস্তা বহুমুখী সমাজ কল্যাণ সংস্থা” বাস্তবায়ন করছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট্রি বোর্ড ও পিকেএসএফ-এর অর্থায়নে উপজেলার ধর্মপাল ও গোলনা ইউনিয়নে ২০১১ সালে ২৫ লাখ টাকা ব্যয়ে ৩৬.৮৮ কিলোমিটার ৩৬ হাজার আট শ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা ধরা হলেও সংস্থাটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন ৪৪ হাজার চারা রোপন করেন বলে জানান সংস্থার চেয়ারম্যান। প্রকল্পটিতে উপকার ভোগী রয়েছেন ১৮০ জন।
ইত্তেফাক/এএসএমইউ
