স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বলেছেন, 'ইতোমধ্যে স্বল্প উন্নত থেকে নিম্ন মধ্যম আয়ে উন্নীত হয়েছে এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।'
সংসদ ভবনে হং তাওতেজ-এর নেতৃত্বে সফররত ফেডারেশন অব ওয়ার্ল্ড পিস এন্ড লাভ (এফওডব্লিউপিএএল)-এর ২১ সদস্যের প্রতিনিধিদল তার সাথে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে তারা বিশ্ব শান্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
স্পিকার বিশ্ব শান্তির অপরিহার্যতা তুলে ধরে বলেন, 'প্রত্যেক মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায় এবং এটি মানুষের অন্যতম অধিকার।' -বাসস।
ইত্তেফাক/এসএস
