গফরগাঁওয়ে দিবা-রাত্রির ক্রিকেট টুর্নামেন্ট শুরু

আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৯:৩০
 
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে দিবা-রাত্রির টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। উপজেলার শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ মুসলেহ উদ্দিন স্মৃতি স্মরণে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন এ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে।
 
মঙ্গলবার সন্ধ্যায় টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা, ক্রীড়া সংগঠক মাসুদ হোসেন সোহেল। সভাপতিত্ব করেন পাঁচবাগ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তার। বক্তব্য রাখেন পাঁচবাগ ইউপির বর্তমান চেয়ারম্যান শাহ কামরুল ইসলাম ফকরুল এবং আয়োজক কমিটির আহবায়ক পাঁচবাগ ইউপির সাবেক চেয়ারম্যান আহমেদ সাইফুস সালেহীন।
 
টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় খুরশিদ মহল দুরন্ত টাইগার্স ১০০ রানের ব্যবধানে খান সুপার কিংসকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে খুরশীদমহল দুরন্ত টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে। জবাবে খান সুপার কিংস ১৭.১ ওভারে ১১০ রান করে সব উইকেট হারায়। বিজয়ী দলের মাসুম ১০৮ রান করে ম্যান অব দি ম্যাচের পুরস্কার লাভ করেন।
 
ইত্তেফাক/এএম।