গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সংবিধান নিয়ে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিনসেড ভবনে আইন বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ খন্দকার কামালউজ্জামান ও গোপালগঞ্জের জেলা যুগ্ম জজ কবির উদ্দিন প্রামানিক।
আইন বিভাগের সহকারী অধ্যাপক রাজিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আইন বিভাগের চেয়ারম্যান মানসুরা খানমসহ আরো অনেকে বক্তব্য রাখেন। এ প্রতিযোগিতায় আইন বিভাগের ২০টি গ্রুপ অংশ নেয়।
অতিথিরা দেয়ালে সংবিধানের উপর অঙ্কিত পোস্টার প্রেজেন্টেশন ঘুরে দেখেন। তাদের দেয়া রায়ে বিজয়ী গ্রুপ নির্বাচিন করা হয়।
ইত্তেফাক/এএসএমইউ
