রাগীব আলীকে পুলিশের কাছে হস্তান্তর

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৯:৪৩
সিলেটের ধনকুবের রাগীব আলীকে বাংলাদেশ পুলিশের কাছে থেকে হস্তান্তর করা হয়েছে। 
 
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সিলেটের বিয়ানিবাজারের সূতারকান্দি বর্ডার দিয়ে তাকে হস্তান্তর করে ভারতের করিমগঞ্জের ইমিগ্রেশন পুলিশ। 
 
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, রাগীব আলীকে বিকালে আদালতে তোলা হবে।
 
এর আগে বৃহস্পতিবার সকালে ভারতের করিমগঞ্জের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
 
প্রসঙ্গত, ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতি ও প্রতারণা করে সিলেটের দুই হাজার কোটি টাকার দেবোত্তোর সম্পত্তি তারাপুর চা বাগান দখলের অভিযোগে দুইটি মামলায় গত ১০ আগস্ট রাগীব আলী ও তার একমাত্র ছেলে আবদুল হাইসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরোয়ানা জারির দিনই গোপনে সপরিবারে ভারত পালিয়ে যান তিনি। ১০ আগস্ট পালিয়ে ভারত চলে যাওয়ার পর ১২ নভেম্বর দেশে ফিরে আসেন রাগীবের ছেলে আব্দুল হাই। ওইদিন জকিগঞ্জ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।
 
ইত্তেফাক/ইউবি