শুক্রবার শুরু বিপিএলের তৃতীয় পর্ব

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৮:৩২
শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের শেষ পর্ব। ঢাকার এ পর্ব দিয়েই ইতি ঘটবে বিপিএলের চতুর্থ আসরের।
 
শুক্রবারের ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে দলগুলো।  এসময় একাডেমি মাঠ যেন হয়ে উঠে ক্রিকেটারদের মিলনমেলা। 
 
বিভিন্ন দলের তারকা ক্রিকেটাররা অনুশীলনের পাশাপাশি খুনসুটিতে মেতে উঠেন। কেউ মেতে উঠেন সেলফি তোলায়। একাডেমি মাঠে তখন চলছে উৎসবমুখর পরিবেশ।
IMG0
ঢাকার দ্বিতীয় ও শেষ পর্বের প্রথম দিন মাঠের লড়াইয়ে নামবে চারটি দল। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে সন্ধ্যা সোয়া ৬টায় লড়বে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স। 
 
লিগ পর্বে এখনো ১৮টি ম্যাচ বাকি রয়েছে। আগামী ৪ ডিসেম্বর শেষ হবে লিগ পর্বের। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে এলিমিনেটর এবং প্রথম ও দ্বিতীয় কোয়ালিফাইয়ার পর্ব। এই পর্বে বিজয়ী দলগুলো টিকিট পাবে ফাইনাল খেলার। 
IMG1
 
আগামী ৯ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে বিপিএলের চতুর্থ আসরের। ফাইনালের জন্য ১০ ডিসেম্বর রিজার্ভ ডে’ও রাখা হয়েছে।
 
ইত্তেফাক/এমএইচ