থাইল্যান্ডের বৃহত্তর সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান সায়াম সিটি সিমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড গত ২৬ জুলাই বাংলাদেশে যাত্রা শুরু করে। এবার নারায়নগঞ্জে নিজস্ব কারখানায় ইনসি সিমেন্ট নামে সিমেন্ট উৎপাদন শুরু করল প্রতিষ্ঠানটি।
সায়াম সিটি সিমেন্ট থাইল্যান্ড থেকে আমদানিকৃত ও সেরা মানের ক্লিংকার দ্বারা ইনসি সিমেন্ট উৎপাদন করছে। প্রতিষ্ঠানটি দীর্ঘ ৪৭ বছরের অভিজ্ঞতা ও নির্ভরতার মান নিশ্চিত করে আসছে।
দক্ষিণ পূর্ব এশীয় দেশের বিভিন্ন স্থানে এর কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে, ইতিমধ্যেই ভবন তৈরির উপকরণের জন্য ইন্ডাস্ট্রিতে কোম্পানিটি নিজের নাম প্রতিষ্ঠিত করেছে।
ইত্তেফাক/এমএইচ
