ফেনীর একরাম হত্যা মামলায় মিনারের ৬ মাসের জামিন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ২০:১৮
ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। 
 
বৃহস্পতিবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পিতবার এ আদেশ দেন।
 
আদালতে মিনার চৌধুরীর পক্ষে ব্যারিস্টার আমিনুল হক ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ শুনানি করেন।
 
২০১৪ সালের  ২০মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। 
 
 
ইত্তেফাক/এমআই