দ্বিতীয় রাউন্ডে শীর্ষে একসেস ও হাসান মেমোরিয়াল

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৯:৪৪
‘মার্সেল প্রথম বিভাগ দাবা লিগে দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে একসেস চেস ক্লাব ও হাসান মেমোরিয়াল চেস ক্লাব যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।
 
বৃহস্পতিবার দাবা কক্ষে অনুষ্ঠিত হয় দ্বিতীয় রাউন্ডের খেলা। খেলায় একসেস চেস ক্লাব ৩-১ পয়েন্টে মীর চেস ক্লাবকে এবং হাসান মেমোরিয়াল চেস ক্লাব ৩-১ পয়েন্টে দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদকে পরাজিত করে। একসেস চেসের ভারতীয় খেলোয়াড় সৃজিৎ পল, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এবং সাইফুল ইসলাম চৌধুরী যথাক্রমে মীর চেসের করীম এম শাহিন, রেজাউল ইসলাম বাবু ও আমির হোসেনকে পরাজিত করেন।
 
একসেসের অপর ভারতীয় খেলোয়াড় অনুসতোপ বিশ্বাস মীর চেসের শেখ মো. খায়রুল ইসলামের কাছে হেরে যান। হাসান মেমোরিয়ালের আনিচুজ্জামান জুয়েল, মো. শওকত বিন ওসমান শাওন ও মো. শরীয়তউল্লাহ যথাক্রমে দেবদাস বিশ্বাস সংসদের খন্দকার নজরে মাওলা, মো. সালামত উল্লাহ এবং হানিফ মোল্লাকে পরাজিত করেন।
 
দেবদাস বিশ্বাসের শিবু পোদ্দার হাসান মেমোরিয়ালের আফজাল হোসেন সাচ্চুকে পরাজিত করেন। অগ্রণী ব্যাংক দাবা দল ২-২ পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবের সাথে এবং মহাখালী প্রদীপ সংঘ ২-২ পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবের সাথে ড্র করে।
 
অগ্রণী ব্যাংকের মো. আলমগীর হোসেন বসির মেমোরিয়ালের মোহাম্মদ আলমগীর-২-কে এবং বসির মেমোরিয়ালের আবুল কাসেম অগ্রণী ব্যাংকের মো. মুজিবুর রহমানকে পরাজিত করেন। অগ্রণী ব্যাংকের মো. মসিনর হোসেন খান ও মো. সিরাজুল কবীর যথাক্রমে বসির মেমোরিয়ালের মোহাম্মদ সেলিম ও ভারতীয় খেলোয়াড় সোহাম দে’র সাথে ড্র করেন।
 
প্রদীপ সংঘের আনিসুজ্জামান মল্লিক ও মোল্লা মহিউদ্দিন যথাক্রমে ক্যাসপারভ চেসের মোহাম্মদ হাসান ও ভারীয় আয়ুস ভট্টাচার্যকে এবং ক্যাসপারভ চেসের আব্দুল্লাহ আল রাইসন ও দীল মোহাম্মদ যথাক্রমে প্রদীপের মোহাম্মদ জুয়েল ও সাজ্জাদ কিশোরকে পরাজিত করেন।
 
শুক্রবার বেলা ২.৩০টা হতে একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
 
ইত্তেফাক/এমএইচ