রাজশাহীতে সর্বোচ্চ করদাতা হিসেবে ৪২ জনকে বৃহস্পতিবার সংবর্ধনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় আয়কর সপ্তাহ পালন উপলক্ষে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়।
রাজশাহী কর অঞ্চলের বিভাগীয় অফিস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল করদাতাদের আরো কর প্রদানে উৎসাহিত করা এবং আরো নতুন নতুন করদাতা সৃষ্টি করা।
সুশীল সমাজের সদস্য, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আয়কর আইনজীবীসহ বিপুলসংখ্যক করদাতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন ওমর ফারুক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন আয়েন উদ্দিন এমপি ও আখতার জাহান এমপি। সভাপতিত্ব করেন কর কমিশনার দবির উদ্দিন আহমেদ।
রাজশাহী কর অঞ্চলের ৬ জন নারী ও ৬ জন তরুণসহ মোট ৩০ জন সর্বোচ্চ করদাতা এবং ১২ জন দীর্ঘমেয়াদী করদাতাকে অনুষ্ঠানে সংবর্ধনা ও ক্রেস্ট দেয়া হয়।
রাজশাহীর বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, রাজশাহী রেঞ্জ-এর পুলিশের ডিআইজি খুরশিদ হোসেন, কাস্টমস এন্ড ভ্যাট কমিশনার মোয়াজ্জেম হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সভাপতি মো. মনিরুজ্জামান এবং আয়কর আইনজীবী ফজলে করিমও অনুষ্ঠানে বক্তৃতা করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
