বাংলাদেশ প্রিমিয়ার লিগে তৃতীয় পর্বে খুলনা টাইটান্সের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বরিশাল বুলস। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম।
এ ম্যাচের ফলাফলের আগে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে খুলনা। ৭ ম্যাচ খেলে দলটির সংগ্রহ ১০ পয়েন্ট। ৫ জয় আর ২ পরাজয়ে থাকা খুলনার সামনে থাকছে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ। ৭ ম্যাচ খেলা রংপুর ১০ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে অবস্থান করছে। বরিশালের বিপক্ষে জিততে পারলেই মাহমুদুল্লাহ রিয়াদের দল শীর্ষে উঠবে।
ইত্তেফাক/এমএইচ
