ইবিতে আন্তঃবিভাগ বির্তক প্রতিযোগিতা শুরু

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৫:২২
‘জাগ্রত তারুণ্যে যুক্তির জয়গান’ স্লোগানে ইসলামি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বির্তক প্রতিযোগিতা শুরু হয়েছে।
 
শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
 
ইসমেত জেরীন বিনতে নিজাম ও সাইফুর রহমান ইসলামের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মামুনুর রহমান।IMG0
 
এ সময় অন্যান্যদের মধ্যে প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সেলিম তোহা ও আইইউডিএসের সাধারণ সম্পাদক মো আসাদুজ্জমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 
পরে দুপুর একটা থেকে ইংরেজী সেশনে ‘ইমপাওয়ারমেন্ট অব উইমেন্স ক্যান রিমোভ ভায়োলেন্স অ্যাগেন্সট দেম’ শিরোনামে সংসদীয় পদ্ধতিতে প্রীতি বির্তক প্রতিযোগিতা শুরু হয়। এতে সরকারি দলের নেতা হিসেবে শাহীদা আক্তার আশা ও বিরোধী দলীয় নেতা হিসেবে মোস্তাকিম বিল্লাহ অংশ নেন।
 
ইত্তেফাক/এএসএমইউ