কুমিল্লাকে ১৭১ রানের টার্গেট দিলো ঢাকা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ১৫:৪৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৭১ রানের টার্গেট দিলো ঢাকা ডায়নামাইটস। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক সাকিব আল হাসানের অপরাজিত ৪১ ও কুমার সাঙ্গাকারা ৩৩ রানের উপর ভর করে ১৭০ রান করে ঢাকা।
 
এছাড়া টুর্নামেন্টে দারুণ খেলতে থাকা মেহেদী মারুফ ওপেনিংয়ে নেমে করেন ২২ রান। জয়াবর্ধনের ৩১ ও মোসাদ্দেকের হোসেনের ২৫ রানের কারণে বড় সংগ্রহ পায় ঢাকা।
 
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ২টি উইকেট নন রশিদ খান।
 
ইত্তেফাক/এমএইচ