স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ বাহিনী এখন জনগণের বন্ধু । বর্তমানে পুলিশ বাহিনী তাদের কর্ম তৎপরতা এবং দক্ষতা দিয়ে জনগণের মন জয় করতে পেরেছে । দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। সব কিছু উনয়ন্নের পূর্ব শর্ত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। বর্তমান সরকার সন্তাসমুক্ত, বাংলাদেশ গঠনের মধ্য দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা অটুট রেখেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই সরকার পুলিশ বাহিনীকে আধুনিকীকরণ করার সকল চেষ্টা অব্যাহত রেখেছে।
তিনি আরো বলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশের প্রভৃত অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে। জিডিপি ৬ শতাংশ থেকে ৭.১১ শতাংশ উন্নতি হয়েছে। কাজেই দেশের উনয়ন শেখ হাসিনার বিকল্প নেই।
নওগাঁর পুলিশ সুপার মোজেম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালক এমপি, সাধারণ সম্পাদক, সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, রাজশাহী রেঞ্জের ডিআইজি, এম খুরশীদ হোসেন এবং নওগাঁর জেলা প্রশাসক ড. আমিনুর রহমান।
ইত্তেফাক/ইউবি
