ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের ১৬ ঘণ্টা পরে ইমন আলী (১১) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার কাশিপুর কামাতবাড়ি গ্রাম তার লাশ উদ্ধার করা হয়। ইমন ওই গ্রামের ইমাম হোসেনের ছেলে এবং স্থানীয় নূরানী মাদ্রাসার ছাত্র।
জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয় ইমন। রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। শনিবার সকাল ৮টার দিকে ইমনের পরিবারের লোকজন খোঁজাখুঁজির করে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে।
ইত্তেফাক/ইউবি
