ইনজুরির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে থাকছেন না অল রাউন্ডার হারদিক পান্ডে ও ওপেনার কেএল রাহুল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের লক্ষ্যে ভারতীয় স্কোয়াড থেকে তাদের বাদ দেয়া হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে মোহালিতে চলমান তৃতীয় টেস্টকে সামনে রেখে অনুশীলনে হারদিক ডান কাঁধে আঘাত পান। অন্যদিকে রাহুল দ্বিতীয় টেস্টে বাম ফোরআর্মে আঘাত পেয়েছিলেন।
পান্ডের ব্যাপারে আশাবাদী না হলেও আগামী ৮ ডিসেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হওয়া পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টেস্টে রাহুলের ফিরে পাবার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় নির্বাচকরা। সে কারণেই পরবর্তী চিকিৎসার জন্য তাদেরকে আপাতত ভারতীয় স্কোয়াড থেকে ছেড়ে দেয়া হয়েছে। বাসস।
ইত্তেফাক/আরএ
