সিরাজগঞ্জে ৪ নারী জেএমবির বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৬, ১৭:২৮
সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে আটক (নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) জেএমবির ৪ নারী সদস্যর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। 
 
রবিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জেএমবির এই ৪ নারী সদস্যকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ  আদালতে হাজির করা হয়।পরে বিচারক মো. জাফরোল হাসান তাদের বিরুদ্ধ অভিযোগ গঠন করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 
 
এরা হলেন জেএমবির নারী সদস্য নাদিরা খাতুন তাবাজ্জুম (৩০), হাবিবা আক্তার মিশু (১৮), রুনা বেগম (১৯) ও রুমানা আক্তার রুমা (২১)। 
 
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/ইউবি