কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক হত্যা মামলায় জিয়াউর রহমান জিয়া ও কামরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রবিবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় প্রদান করেন।
কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০০৬ সালের ১৯ এপ্রিল জেলার দৌলতপুর উপজেলার কোদালিয়া গ্রামের আজিজুল হকের বাড়িতে রোগী দেখতে যান পল্লী চিকিৎসক শহীদুল ইসলাম। রোগী দেখে ফিরে আসার পথে একই গ্রামের জিয়াউর রহমার জিয়া ও কামরুল ইসলামসহ কয়েকজন তাকে অপহরণ করে। পরে শহীদুল ইসলামকে কুপিয়ে হত্যার পর কোদালিয়া গ্রামের মাঠে লাশ ফেলে রাখে। এ ঘটনায় নিহতের বড় ভাই কামরুল ইসলাম ১৩ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/ইউবি
