প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটি ক্রটি সারিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তুর্কমেনিস্তান থেকে বুদাপেস্টের উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করেছে। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন এ খবর নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী বোয়িং ৭৭৭ ফ্লাইটি বুদাপেস্ট যাওয়ার পথে ডাইভাট হয়ে ল্যান্ডিং করেছে তুর্কমেনিস্তানের আসগাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে উড়োজাহাজটির মেরামত শেষে বুদাপেস্টের উদ্দেশে রওনা করে।
হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে বুদাপেস্ট পানি সম্মেলন ২০১৬-এ যোগ দিতে চারদিনের সফরে বুদাপেস্টের উদ্দেশে রবিবার সকালে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইত্তেফাক/ইউবি
