‘অস্থির বুলবুল’ নাটকে জারা

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৮:৪৬

 

মডেল ও অভিনেত্রী কাজী জারা। টিভি পর্দায় তারকাদের অভিনয় দেখে নিজেকে সে জায়গায় কল্পনা করতেন সেই ছোটবেলা থেকেই। নাদিয়া আফরিনের পরিচালনায় টেলিফিল্ম ‘শুধু তোমার জন্য’-এ অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে যাত্রা শুরু হয় তার। খুব অল্প সময়েই অভিনয় করেছেন প্রায় হাফডজন নাটকে। এছাড়াও মডেল হয়েছেন একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানের। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইয়োলো ফ্যাশন, ডায়মন্ড জুয়েলার্স, নবরূপা, জাবেরি জুয়েলার্স, ঢাকা ভেলবেট, জারা ফ্যাশন, চৈতি ফ্যাশনসহ একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠানের। এবার বেশ কয়েকটি নাটকের কাজ শেষে নেপাল থেকে ফিরেছেন। জারা জানালেন, নেপালে চারটি নাটকের কাজ শেষ করে দেশে ফিরলাম। এর মধ্যে ‘অস্থির বুলবুল’ নাটকটি রচনা করেছেন অঞ্জন আইচ। পরিচালনা করেছেন দীপু হাজরা। এখানে আমার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন তারেক স্বপন, মৌসুমী হামিদ, আখম হাসান প্রমুখ। এছাড়া পৃথুরাজের পরিচালনায় এবং এফএস নাঈম ভাইয়ের বিপরীতে ‘ফেরারী দিনগুলো’, শাওনের বিপরীতে এবং রাকেশ বসুর পরিচালনায় ‘তুলকালাম কাণ্ড’ নামক নাটকে অভিনয় করেছি। এছাড়া পৃথুরাজের ‘মিসটেক’ নামের নাটকেও দর্শকরা আমাকে দেখতে পাবেন। সবগুলো কাজ নিয়ে আমি বেশ আশাবাদী। উল্লেখ্য, জারা অভিনীত নাদিয়া আফরিনের ‘কবুল’, জাকির রাসেলের ‘মীরাকিউলাস মোলেস্ট’, মাহবুব আহসান ‘টনির ধূসর কান্না’ ও সৈয়দ সাইদ হোসেন বাবুলের ‘মনজ্বলে’ ও ‘সে আমার মন কেড়েছে’ নাটকগুলো।