ডিসেম্বরেই টেনিস কোর্টে ফিরছেন সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা রজার ফেদেরার। ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে (আইটিপিএল) খেলার বিষয়টি নিশ্চিত করেছেন সুইস তারকা।
হাঁটুর ইনজুরির কারণে অনেকদিন ধরেই প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে ছিলেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। গত জুলাইয়ে উইম্বলডনের সেমিফাইনালে বিদায় নেয়ার পর আর কোনো ইভেন্টে দেখা যায়নি ফেদেরারকে।
তবে ইভেন্টে ফেদেরার অংশ নিলেও ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে, নোভাক জোকোভিচ ও স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল থাকছেন না। তাই ফেদেরারের সঙ্গে নেই কাঙ্ক্ষিত কোনো দ্বৈরথ। ফলে সব আলো থাকছে ফেদেরারের ওপর।
আগামী ৯ ও ১০ ডিসেম্বরের ম্যাচে হায়দ্রাবাদে কোর্টে নামবেন ফেদেরার। পরদিন ফাইনাল। রাউন্ড রবিন পদ্ধতিতে চার দলের শীর্ষ দুই টিম শিরোপা নির্ধারণীতে পা রাখবে।
ইত্তেফাক/এমএইচ
