নিউইয়র্কে এনআরবি অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠান

আপডেট : ২৮ নভেম্বর ২০১৬, ১৭:৫৪
প্রতিবছরের মতো এবারো বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসাবে নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) অ্যাওয়ার্ড পেলেন প্রবাসের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে বর্ণাঢ্য ও জমকালো এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেশ ও প্রবাসের তারকা শিল্পীরা অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। 
 
এনআরবি তারকা অ্যাওয়ার্ডসের এবারের অনুষ্ঠানমালার মধ্যে ছিল- সঙ্গীত, নৃত্য, ফ্যাশন শো প্রভৃতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান শো-টাইম মিউজিক অ্যান্ড প্লে’র (এসএমপি) কর্ণধার আলমগীর খান আলম। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্র দেব। তিনি প্রায় দেড় দশক ধরে এনআরবি তারকা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখায় আয়োজন প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। 
 
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আলিশা প্রধান এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী জাকারিয়া মহিউদ্দিন, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, তানভীর শাহীন, রোকসানা মির্জা, জিনাত রেহানা রত্না, সোনিয়া সুইটি প্রমুখ। এছাড়া মজিদ ডিজায়ারের পারফরমারদের ফ্যাশন শো উপস্থিত দর্শক শ্রোতাদের দৃষ্টি কেড়েছে।IMG0
 
অনুষ্ঠানে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন- বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ রহমান মান্নান, সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আটর্স (বিপা), খানস টিউটোরিয়ালের কর্ণধার নাঈমা খান, সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা, অভিনেত্রী আলিশা প্রধান, এটর্নি পেরি ডি সিলভার, চ্যানেল আই ইউএসএ, এনওয়াই ইন্সুরেন্সের কর্ণধার মো. শাহনেওয়াজ, নারায়ণগঞ্জ সমিতি উত্তর আমেরিকার সভাপতি মো. সামছুল আলম লিটন, ডিজিটাল ওয়ান ট্রাভেলসের বেলায়েত হোসেন বেলাল, বাংলাতেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, মিরচ্ রেস্টুরেন্টের সত্বাধিকারী মিজানুর রহমান চৌধুরী, ফটো সাংবাদিক লুৎফর রহমান বিনু, সঙ্গীত শিল্পী বীণা বর্মন, জিনাত রেহানা রত্না, তানভীর শাহীন, হাফিজুর রহমান, ডা. শাহনাজ আলম, বাবলী হক, ফ্যাশন ডিজাইনার ও মডেল পিয়াল হোসেন, কোরিওগ্রাফার মজিদ লোদী, নান্টু মিয়া, আহসান হাবিব, ব্যবসায়ী আসাদুল ইসলামসহ অর্ধমত ব্যক্তি ও প্রতিষ্ঠান। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন শুভ্র দেব। IMG1
 
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল ও তৃণা রায়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী গভীন রাত পর্যন্ত অনুষ্ঠানটির সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। 
 
 
ইত্তেফাক/এমআই