বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সকে ১২৯ রানের টার্গেট দিয়েছে রাজশাহী কিংস। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মেহেদী হাসান মিরাজ ৪১ ও ফরহাদ রেজার ৪৪ রানের উপর ভর করে করে ১২৮ রান করে রাজশাহী।
এদিন ব্যাটিংয়ের শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজশাহী। একে একে হতাশ করে ফিরে যান ড্যারেন স্যামি-সাব্বিররা। পরে মিরাজ ও ফরহাদ রেজার ব্যাটিংয়ে লড়াইয়ে পুঁজি পায় রাজশাহী। রংপুরের হয়ে ৩টি উইকেট নেন আরাফাত সানি।
চারদিনের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। গত ২৫ নভেম্বরের ম্যাচটিতে ১২ রানের জয় তুলে নেয় রাজশাহী। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ উইকেটে ১৫০ এর বেশি করতে পারেনি রংপুর। জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করার পর ঢাকায় ফিরেই যেন ছন্দ হারায় তারা।
ইত্তেফাক/এমএইচ
