শাহীন হাফিজ
বরিশাল অফিস
বরিশাল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শতবর্ষী নাট্যমঞ্চে নাট্যোত্সব বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। উপস্থিত ছিলেন নাট্যজন ও শব্দাবলী গ্রুপ থিয়েটারের স্বত্তাধিকারী সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, সম্পাদক মিন্টু কুমার কর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভঙ্কর চক্রবর্তী, জেলা কালচারাল অফিসার হাসান রশিদ মাকসুদসহ নাট্যশিল্পীরা উপস্থিত ছিলেন। উত্সবে ৭টি নাটক পরিবেশন করা হয়। এতে বরিশাল থিয়েটারের পরিবেশনায় নাটক সং, পঞ্চসিঁড়ি গ্রুপ থিয়েটারের পরিবেশনায় কাল পূর্ণিমা, শব্দাবলী গ্রুপ থিয়েটারের পরিবেশনায় নাটক বৈশাখিনী, বরিশাল নাটকের পরিবেশনায় নাটক অগ্নিজিতা, নাট্যম বরিশালের পরিবেশনায় নাটক চোর, ব্রজমোহন থিয়েটারের পরিবেশনায় নাটক জঙ্গিবীজ, খেয়ালী গ্রুপ থিয়েটারের পরিবেশনায় নাটক মহুয়া মঞ্চস্থ হয়।
