তা র কা ব চ ন

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৮:৫৯

বর্তমানে আমাদের চলচ্চিত্রের অবস্থা খুব খারাপ। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন লাশের মতো হয়ে গেছে, রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। মনে হয় আবার যদি সেইসব দিন ফিরে আসতো।

আমাদের ১৪০০ সিনেমা হল ছিল। সিনেমা হলে তখন উপচেপড়া দর্শক ছিল। এমন অবস্থা ফিরলে আবার সবাই ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পারতো। ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর মতো ছবিও আসতো।

প্রযোজক, পরিচালক, শিল্পী, টেকনিশিয়ান সবার মুখে হাসি ফুটতো। আশা করি সরকার এগিয়ে আসবে। ভর্তুকি দিয়ে হলেও চলচ্চিত্র শিল্পকে আবারো বাঁচিয়ে তুলবে। বাংলা সংস্কৃতিকে ধরে রাখতে হলে আমাদের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখতে হবেই।

 

দেশের চলচ্চিত্রের খারাপ অবস্থা প্রসঙ্গে

চলচ্চিত্র নির্মাতা

সোহানুর রহমান সোহান