নবম ওয়েজবোর্ড গঠন ও সাধারণ কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য দুঃস্থ কল্যাণ ট্রাস্ট গঠনসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ডিসেম্বর রবিবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এক সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সসহ (প্রেস ফেডারেশন) কয়েকটি সংগঠন।
বুধবার এক প্রেসবিজ্ঞপ্তিতে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ মতিউর রহমান তালুকদার ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মোঃ আলমগীর হোসেন খানসহ সংগঠনের নেতারা এ সমাবেশ আহ্বান করেছেন।
