ইবি’র সঙ্গে শিক্ষা-সংস্কৃতির পথ প্রসারিত করবে কনফুসিয়াস ইনস্টিটিউট

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৪৮
চীনের কনফুসিয়াস ইনস্টিটিউট ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা সংস্কৃতিতে সহযোগিতার দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনের আয়োজিত অনুষ্ঠানে চীনা প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও সংস্কৃতিসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
 
ইসলামিক ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আইআইইআর এর পরিচালক অধ্যাপক ড. মেহের আলী। প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।
 
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. জউ মিং ডং এবং কনফুসিয়াস ইন্সটিটিউটের প্রাক্তন ইন্টার প্রিটার আহমেদ মুগনী। 
 
প্রধান অথিতির বক্তব্যে উপাচার্য ড. রাশিদ আসকারী বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানের করতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। আর এরই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে  ইন্সটিটিউটের সঙ্গে চীনা প্রতিনিধি দলের এ মতবিনিময় নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে বলে আমি মনে করি।’IMG0
 
পরে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমেত জেরিন খানের পরিচালন প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল সভাপতির পক্ষ থেকে আইন ও মুসলিম বিধান বিভাগের সভাপতি প্রফেসর ড. জহুরুল ইসলাম দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে কনফুসিয়াস ইন্সটিটিউটের কার্যক্রমের উপর তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
 
উল্লেখ্য, ১৫৭টি দেশে কনফুসিয়াস ইন্সটিটিউটের কার্যক্রম চালু আছে। বাংলাদেশের ঢাকা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এর কার্যক্রম চালু রয়েছে।  
 
 
ইত্তেফাক/এমআই