এসএমএস ব্যাংকিং বিষয়ে ইউসিবি ও এসএসএল ওয়্যারলেসের চুক্তি

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৭:১৮
ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড তাদের গ্রাহকদেরকে এসএমএস ব্যাংকিং সুবিধা ব্যবহার করে মোবাইল টপ-আপ প্রদান করার জন্য মোবাইলভিত্তিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান সফটওয়্যার শপ লিমিটেডের (এসএসএল ওয়ারলেস) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
 
রবিবার ইউসিবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব রিটেইল ব্যাংকিং তৌফিক হাসান এবং এসএসএল ওয়্যারলেসের চিফ অপারেটিং অফিসার আশিষ চক্রবর্তী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন।
 
ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড-এর গ্রাহকদের জন্য মোবাইল টপ-আপ সেবাটি এসএসএল ওয়্যারলেসের গ্রাহকসেবার ক্ষেত্রে ধারাবাহিক অগ্রযাত্রারই একটি ফসল।
 
এই সেবার মাধ্যমে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড এর গ্রাহকগণ যেকোনো সময় যে কোন স্থান থেকে এস এম এস ব্যাংকিং-এর মাধ্যমে তাদের মোবাইল ফোনের ব্যালেন্স রিচার্জ করতে পারবেন।
 
অনুষ্ঠানে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক লিমিটেড-এর ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব কার্ডস বিজনেসনেহাল এ হুদা, ভাইস প্রেসিডেন্ট এন্ড ইন-চার্জ ইনফরমেশান টেকনোলজি লিমিটেড এওয়াইএম মোস্তফা, ভাইস প্রেসিডেন্ট, রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. গিয়াস উদ্দিন পিন্টু, হেড অব ন্যাশনাল সেলস আবুল কালাম আজাদ, হেড অব এডিসি,রিটেইল বিজনেস ডিভিশন আবু সাদাত মো. সায়েম এবং এসএসএল ওয়্যারলেসের পক্ষ থেকে হেড অব ইঞ্জিনিয়ারিং মো. ইফতেখার আলম ইসহাক ও ব্যাংকিং এন্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস সিনিয়র ম্যানেজার সউদ বিন জাহান সহ উভয় প্রতিষ্ঠানের আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমএইচ