টসে জিতে ব্যাটিংয়ে খুলনা

আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৭:৫৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামছে খুলনা টাইটান্স। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
 
টুর্নামেন্টের প্রথম দেখায় খুলনার কাছে নাটকীয়ভাবে চার রানে হেরে যায় চিটাগং। ১২ নভেম্বরের ম্যাচটিতে ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারে দরকার ছিল ৬ রান। হাতে ছিল চার উইকেট। বোলিং প্রান্তে মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু মাত্র এক রান নিতে সমর্থ হয় চিটাগং। তিন উইকেট নিয়ে দলকে দুর্দান্ত এক জয়ই এনে দেন খুলনা দলপতি।
 
এর আগে দিনের প্রথম ম্যাচে বরিশাল বুলসকে ৮ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স।  বরিশালের দেয়া ১৪৩ রানের টার্গেট ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় কুমিল্লা।
 
ইত্তেফাক/এমএইচ