ধারাবাহিক নাটক জলপুত্র

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৯:০০

 

 

শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে হরিশংকর জলদাসের জলপুত্র উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক ‘জলপুত্র’। নাটকটির চিত্রনাট্য করেছেন মহি মুহাম্মদ এবং পরিচালনা করেছেন পারভেজ আমিন।

এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশীষ খন্দকার, রওনক হাসান, রুনা খান, নাদিয়া নদী, মনিরা মিঠু, আহসানুল হক মিনু, মাহামুদুল ইসলাম মিঠু প্রমুখ। জলপুত্ররা প্রান্তিক সমাজের বাসিন্দা। এতে স্থান পেয়েছে জেলেজীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, ক্ষোভ-অভিমান, প্রেম-ভালোবাসা। জেলে সমাজের বেঁচে থাকার সংগ্রাম ও অন্তর্দ্বন্দ্ব এতে প্রকাশিত হয়েছে। প্রান্তিক সমাজের দরিদ্র মানুষের প্রাত্যহিক জীবনের চাওয়া-পাওয়াই জলপুত্র। জল ও স্থলে প্রতিনিয়ত যুদ্ধ করে বিরূপ পরিবেশে টিকে থাকতে হয় এসব জেলে বা জলপুত্রদের।