ব্রাজিলের ফুটবলারদের নিয়ে বিমান কলম্বিয়ায় বিধ্বস্ত হওয়ার পর শোকাহত বিশ্ব ফুটবল ও ক্রীড়া জগত। বিশ্বের নাম করা ক্রীড়াবিদেরা এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তাদের মনের কথা। তারই এক অংশ তুলে ধরা হল পাঠকদের সামনে।
নেইমার
অবিশ্বাস্য ট্রাজেডি। বিশ্বাস করতে পারছি না বিমনাটি বিধ্বস্ত হয়েছে, বিশ্বাস করতে পারছি না খেলোয়াড়রা ঐ বিমানটিতে ছিল, বিশ্বাস করতে পারছি না প্রিয় মানুষগুলো তাদের পরিবারকে ছেড়ে চলে গেছেন। এত নিষ্ঠুরতা কীভাবে সম্ভব! বিশ্ব আজ শোকাস্তব্ধ; কিন্তু চ্যাম্পিয়নদের গ্রহণ করতে পেরে শুভ্র নীলাকাশ গর্বিত। সকল পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা।
জিয়ান্নি ইনফান্তিনো
কঠিন সময়ে নিহত, তাদের পরিবারের এবং বন্ধুদের প্রতি সমবেদনা।
ইকার ক্যাসিয়াস
শাপেকোয়েনস খেলোয়াড়দের বহনকারী বিমানটি বিধ্বস্ত হওয়ায় গভীরভাবে শোকাহত। ফুটবল বিশ্বের জন্য বিষাদময় একটি দিন। শক্ত এবং সাহসী হও বন্ধুরা।
Mis condolencias por el accidente de avión en el que viajaba el @ChapecoenseReal. Momento duro para el fútbol! Mucho ánimo y fuerza! pic.twitter.com/8mVTZaETu3
— Iker Casillas (@IkerCasillas) November 29, 2016
ওয়েন রুনি
সকালে উঠে বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত হলাম। শাপেকোয়েনস, তাদের পরিবার এবং বন্ধুদের প্রতি সমবদেনা।
Sad news to wake up to today. Thoughts are with @ChapecoenseReal and their family and friends.
— Wayne Rooney (@WayneRooney) November 29, 2016
মাইকেল বালাক
শান্তিতে ঘুমাও প্রিয় বন্ধুরা! শাপেকোয়েনস, মনে রেখ আমরা কেউ নিরাপদ নই। যেকোনো কিছু ঘটতে পারে। তাই শক্ত হও। প্রিয়জনকে শুধু বল, আমি তোমায় ভালোবাসি।
ইত্তেফাক/আরএ
