বিজ্ঞান
মিরাজুল ইসলাম, প্রভাষক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
পরিবেশ দূষণ
প্রশ্ন-১: পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখা কর।
উত্তর: পরিবেশের বিভিন্ন ধরনের পরিবর্তন যখন আমাদের ক্ষতি করে তখন আমরা তাকে পরিবেশ দূষণ বলি। মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণের ফলে পরিবেশ দূষিত হয়।
পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব: পরিবেশ দূষণের ফলে মানুষ, জীবজন্তু ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব নিম্নরূপ:
১) পরিবেশ দূষণের ফলে মানুষ ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত ও বায়ুবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
২) প্রাণী ও উদ্ভিদের আবাস্থল নষ্ট হওয়ার ফলে খাদ্য শৃঙ্খল ধ্বংস হচ্ছে।
৩) পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।
৪) পৃথিবী থেকে অনেক উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে।
৫) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃষ্টি হচ্ছে।
প্রশ্ন-২: আমরা কীভাবে শব্দ দূষণ রোধ করতে পারি?
অথবা, শব্দ দূষণ রোধের পাঁচটি উপায় লেখ।
উত্তর: শব্দ দূষণ রোধের উপায়ঃ শব্দ দূষণ রোধের পাঁচটি উপায় নিম্নরূপ:
১) পুরানো এবং ত্রুটিযুক্ত যানবাহন নিয়ন্ত্রণ করে শব্দ দূষণ রোধ করা যায়।
২) বিনা প্রয়োজনে গাড়ির হর্ন ও মাইক না বাজানো।
৩) বসতি এলাকায় কলকারখানা নির্মাণ না করা।
৪) রেডিও, টেলিভিশন ও অন্যান্য বাদ্যযন্ত্র উচ্চ শব্দে না বাজানো।
৫) জনগণকে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা।
প্রশ্ন-৩: মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?
উত্তর: মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপর বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে।
মাটি দূষণের প্রভাবঃ মাটি দূষণের তিনটি ক্ষতিকর প্রভাব হচ্ছে:
১) দূষিত মাটিতে উত্পন্ন ফসল খাদ্য হিসেবে খেলে মানুষ ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।
২) দূষিত মাটিতে গাছপালা জন্মায় না ফলে পরিবেশে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়।
৩) মাটির উর্বরতা নষ্ট হওয়ার ফলে ফসল ভাল জন্মায় না।
গতকাল প্রকাশিত গণিত বিষয়ের প্রশ্নের উত্তর আজ প্রকাশ করা হলো
১) গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ,
২) গুণফল,৩) গুন্য,৪) ১, ৫) ১০০০০০,
৬) শূন্য (০) হবে, ৭) ৩৬৫ দিন,৮)একই থাকে, ৯) একই থাকে,১০) ছোট টিকে,
১১) ছোট হবে, ১২) ১ হয়, ১৩) শূন্য (০) হয়,১৪) ৬০৬, ১৫) ভাগফল অনির্ণেয়,
১৬) ৮৭৫৩০,১৭) ২০টি, ১৮) ৩০ দিন, ১৯) ভাগশেষ ভাজক,২০) ৪৮,২১) প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার নাম ঐকিক নিয়ম, ২২) ২০ টাকা,২৩) ৩ টাকা, ২৪) এককের ঘর থেকে, ২৫) ৯০ বছর, ২৬) ৮,২৭) শূন্য, ২৮) ৬৪, ২৯)বৃহত্তম সংখ্যা: ৯৮৬৫৪০,ক্ষুুদ্রতম সংখ্যা: ৪০৫৬৮৯, ৩০) ৯৯৯৯৯
