শ্যামনগরে জামায়াতের সভাপতি আটক

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ১৬:২১
সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার মামলায় জামায়াতের সভাপতি  মাস্টার লিয়াকত আলী বাবুকে আটক করেছে পুলিশ।  বুধবার দিবাগত রাত ২টার দিকে তার নিজ বাড়িে থেকে তাকে আটক করা হয়। তিনি  নুরনগর  ইউনিয়নের শেখ আবু তাহেরের ছেলে।
 
থানা পুলিশের এস আই বিশ্বজিৎ অধিকারী জানান, নাশকতা মামলার আসামি বাড়িতে আছে এমন সংবাদ পেয়ে ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার লিয়াকত আলী বাবুকে আটক করা হয়েছে। 
 
শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নাশকতা মামলার আসামি জামায়াতের সভপতি বাবুকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
 
ইত্তেফাক/এমআই