অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বোলিং নৈপুণ্যে খুলনা টাইটান্সকে ১৪১ রানে আটকে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪১ রানের সংগ্রহ করেছে খুলনা। ১৬ রানে ৩ উইকেট শিকার করেন ম্যাশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে প্রথমে ব্যাটিং-এ আমন্ত্রণ জানান কুমিল্লার অধিনায়ক মাশরাফি।
দলপতির বোলিং তোপে বড় স্কোরের পথ হারিয়ে ফেলে খুলনা। তারপরও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৪০ ও হাসানুজ্জামানের ২৯ রানের কল্যাণে ৬ উইকেটে ১৪১ রানের সংগ্রহ পায় খুলনা। মাশরাফি ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
খুলনা টাইটান্স : ১৪১/৬, ২০ ওভার (মাহমুদুল্লাহ ৪০*, হাসানুজ্জামান ২৯, মাশরাফি ৩/১৬)।
ইত্তেফাক/এমএইচ
