তামিমের ফিফটির পরও চিটাগাং’র সংগ্রহ ১৩৪

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ২১:০৬
অধিনায়ক তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসরের ৩৮তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৪ রান করতে পেরেছে চিটাগাং ভাইকিসং।
 
ওপেনার ক্রিস গেইল পুরোপুরি ব্যর্থ হলেও ৫৯ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তামিম।
 
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামে চিটাগাং। ৩৩ রানে ৩ উইকেট হারালেও সাহস হারাননি তামিম। এক প্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রেখেছিলেন তিনি। 
 
পাশাপাশি এবারের আসরে পঞ্চম হাফ-সেঞ্চুরিও তুলে নেন তামিম। শেষ পর্যন্ত ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৯ বলে ৭৪ রানে থামেন তিনি। এছাড়া পাকিস্তানি শোয়েব মালিক ২৫ বলে ৩৩ রান করেন। ফলে ৬ উইকেটে ১৩৪ রান করতে পারে চিটাগাং। ঢাকার পক্ষে ডোয়াইন ব্রাভো ২৭ রানে ৩ উইকেট নেন।
 
সংক্ষিপ্ত স্কোর :
 
চিটাগাং ভাইকিংস : ১৩৪/৬, ২০ ওভার (তামিম ৭৪, মালিক ৩৩, ব্রাভো ৩/২৭)।
 
ইত্তেফাক/এমএইচ