ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ দো লা গ্যালারিতে চলছে তরুণ শিল্পী মনজুরুল শিবলী’র প্রথম একক চিত্র প্রদর্শনী। শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ‘অসময়ের গল্প’ শীর্ষক প্রদর্শনীটিতে স্থান পেয়েছে প্রায় ৩৫টি চিত্রকর্ম।
প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আলী যাকের। আঁঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার ভাইস প্রেসিডেন্ট এবং বি ইউ পির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
IMG0
মনজুরুল শিবলী ১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভাসির্টি অব ডেভলপমেন্ট আল্টারনেটিভ (ইউডা) থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। তিনি পরিচালক এবং ক্রিয়েটিভ ম্যানেজার হিসেবে আলফা-মিডিয়া প্রোডাকশন লিমিটেড এ তার কর্মজীবন শুরু করেন ।
IMG1
সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে রাত নয়টা এবং শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ।
ইত্তেফাক/এএসএস
