অপ্রয়োজনীয় গোলমাল এড়িয়ে চলুন, যুক্তরাষ্ট্রকে চীন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ১৫:৫৯
তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে চীন। তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন।
 
১৯৭৯ সালের পরে তাইওয়ানের সঙ্গে সব ধরণের আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গেও তাইওয়ানের কেবলমাত্র বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণ দলের প্রকাশ করা বিবৃতিতে বলা হয়, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে সঙ্গে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক 'আন্তরিক' সম্পর্ক তৈরির বিষয়ে কথা বলেন।
 
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা সিনহুয়া প্রকাশিত বিবৃতিতে বলা হয়, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে অপ্রয়োজনীয় উত্তেজনা এড়াতে তাইওয়ান ইস্যুটি আরো সতর্কতা ও যথাযথভাবে পরিচালনা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়। 
 
এর আগে হংকং এর ফনেক্স টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই  তাইওয়ানের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক বা সামরিক সম্পর্কে কোনভাবেই মেনে নেবে না চীন।  এ সময় তিনি আরো বলেন, তাইওয়ানের রাজনৈতিক নেতার সঙ্গে ট্রাম্প কথা বলায় যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে কোন প্রভাব পড়বে না। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ