শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে (এসএমই) উন্নয়নের লক্ষ্য অর্জনে প্রধান চালিকা শক্তি হিসেবে বর্ণনা করে বলেছেন, 'বাংলাদেশের শিল্পায়ন জোরদারে তাদের উদ্ভাবনী ও কৌশল ব্যবহার করা হবে।'
তিনি বলেন, 'রফতানি লক্ষ্য অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক কার্যক্রম বহুমুখীকরণ এবং রফতানি ও বাণিজ্যে উল্লেখযোগ্য রাখাসহ পরিবর্তিত বাজার পরিস্থিতিতে দক্ষ উদ্যোক্তারা দ্রুত কার্যকর অবদান রাখতে পারে।'
শনিবার চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু সম্মেলন হলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
এসময় মন্ত্রী বলেন, 'এসএমই ক্ষুদ্র বিনিয়োগভিত্তিক, তাদের টিকে থাকা নির্ভর করে সহজেই পর্যাপ্ত বাজার সুবিধার ওপর। তবে দেশের ৭০ শতাংশ ব্যবসা এসএমই শিল্প নিয়ন্ত্রণ করে।'
এসএমই দেশে ৮০ থেকে ৮৫ শতাংশ কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদনের ৩৫ ভাগই আসে এসএমই থেকে বলে জানান তিনি। -বাসস।
ইত্তেফাক/এসএস
