স্পোর্টস রিপোর্টার
এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবলের বাছাই হতে যেসব দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চূড়ান্ত পর্বে উঠেছে— কাতার, বাহরাইন, ইরাক, আরব আমিরাত, জর্ডান, উজবেকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, ভিয়েতনাম। চূড়ান্ত পর্বে খেলবে প্রথম সেরা গ্রুপ রানার্স-আপ অস্ট্রেলিয়া, দ্বিতীয় সেরা রানার্স-আপ ইরান, তৃতীয় সেরা রানার্স-আপ সিরিয়া এবং চতুর্থ সেরা রানার্স-আপ সৌদী আরব। গ্রুপ পর্বে ভিয়েতনাম চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ হয় থাইল্যান্ড। তারপরও স্বাগতিক দেশ হিসাবে থাইল্যান্ড চূড়ান্ত পর্বে খেলবে। বাংলাদেশের গ্রুপে শেষ খেলায় বাহাইরান ২-০ গোলে ফিলিস্তিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
