শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা ‘শুরু হলো সংগ্রাম’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৬:২৭
বিজয়ের মাসকে কেন্দ্র করে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে পহেলা ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘বিজয়ের ৪৫ বছর লাল সবুজের মহোৎসব’ শিরোনামে ১৬ দিনব্যাপী অনুষ্ঠান।
 
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় এর সহযোগীতায় ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স আয়োজিত এই উৎসবের ৩য় দিনে শিশু কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন ‘শুরু হলো সংগ্রাম’।
 
এই আয়োজনে ললিতকলা একাডেমি শিশু রাসেল বন্ধু এবং গেন্ডারিয়া কিশলয় ও কচিকাচার মেলার আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় মেতে উঠে স্টেজ। শিশু কিশোররা গান, অভিনয় আর নাচের মাধ্যমে ফুটিয়ে তুলে বিজয়েকে। নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ফুটিয়ে তুলতেই ছিল এই আয়োজন। 
IMG0
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন ওয়ান মোর জিরো কমিউনেকশন্স এর প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন রাজা ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।
 
আয়োজন নিয়ে কৌশিক হোসেন তাপস বলেন, ‘আজকের শিশু কিশোররা আমাদের পরবর্তী প্রজন্ম। আমাদের দায়িত্ব তাদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগিযে তোলা। তাদেরকে জানানো আমাদের মুক্তিযুদ্ধ ও যুদ্ধ সময়কালীন অবস্থা প্রসঙ্গে। এই লক্ষ্য নিয়েই আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি একটি সুষ্ঠু আয়োজন সবাইকে উপহার দিতে।’ 
 
ইত্তেফাক/এমএইচ