সিলেটে নারীদের ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২১:১৬

এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প- টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক এর আয়োজনে সিলেটে শুরু হল আইসিটি ফ্রিল্যান্সাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। সিলেটের ইউসেপ ট্রেনিং ইন্সটিটিউট মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। এ প্রশিক্ষণে ২৫ জন নারী অংশগ্রহণকারীকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যার ইতোমধ্যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, বুটিকসসহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন তাদের দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিসিকের নকশা ও বিপনন বিভাগ এবং প্রিজম প্রকল্পের পরিচালক মো. মাহবুবুর রহমান। আগামী ৩১ মার্চ প্রশিক্ষণ শেষ অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে। পর্যায়ক্রমে অন্য বিভাগীয় শহরেও এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।-প্রেস বিজ্ঞপ্তি