টসে হেরে ব্যাটিংয়ে ঢাকা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৩২
বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইটান্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
 
ব্যাটিংয়ে নেমেই দুর্দান্ত শুরু করেছেন কুমার সাঙ্গাকারা। দারুণ খেলতে থাকা এই লঙ্কার গ্রেট তুলে নিয়েছে ফিফটি।
 
এর আগে টুর্নামেন্টের প্রথম দেখায় (১৯ নভেম্বর) ঢাকাকে ৯ রানে হারিয়েছিল মাহমুদউল্লাহর দল। সেদিক থেকে, খানিকটা আত্মবিশ্বাস নিতেই পারে টানা তিন ম্যাচ হারা খুলনা। যেখানে সাকিবদের সামনে টানা পাঁচ ম্যাচ জয়ের হাতছানি!
 
ঢাকা একাদশ: মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), নাসির হোসেন, আলাউদ্দিন বাবু, মোসাদ্দেক হোসেন, রবি বোপারা, সাকিব আল হাসান (অধিনায়ক), রন্সফোর্ড বিটন, সিকুজে প্রসন্ন, তানভির হায়দার, আবু জায়েদ।
 
খুলনা একাদশ: আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হাসানুজ্জামান, আব্দুল মজিদ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটরক্ষক), আরিফুল হক, শুভাগত হোম, বেনি হাওয়েল, জুনাইদ খান, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন রুবেল।
 
ইত্তেফাক/এমএইচ