কারাগারে বন্দি গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে চাঁদাবাজির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মোহাম্মদ আবদুল হাই ওই আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর রাতে টঙ্গী শিলমন এলাকার মৃত বাছির উদ্দিনের ছেলে রমিজ উদ্দিন বাদি হয়ে জয়দেবপুর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলায় মেয়র মান্নান ছাড়া আরো ৬ জনকে আসামি করা হয়। এ মামলাটিসহ অধ্যাপক এমএ মান্নানকে মোট ২৮টি মামলায় গ্রেফতার দেখানো হয়।
ওই মামলায় জ্ঞিাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তা এসআই রুহুল আমীন ৫ দিনের রিমান্ড আবেদন করেন। রবিবার শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করে আগামী দুইদিনের মধ্যে আসামিকে আদালতে হাজিরের আদেশ দেন।
ইত্তেফাক/ইউবি
