দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে রবিবার এ মনোনয়ন দেন।
সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন- শওকত আলী বাদশা, সাগুফতা ইয়াসমিন, মাহবুব আলী, ফখরুল ইমাম ও নজরুল ইসলাম চৌধুরী। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
