রাউজান (চট্টগ্রাম):কর্ণফুলীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। নদীতে ড্রেজার মেশিন ব্যবহার করে অপরিকল্পিতভাবে উত্তোলন করা হচ্ছে বালু। এতে পানির অস্বাভাবিক স্রোত ও ঢেউ সৃষ্টি হয়ে তীরে লাগানো ব্লক নদীতে ধসে পড়ছে। নদীর পাড়ের বাসিন্দারা ভাঙনের হুমকি নিয়েই বসবাস করছেন। ছবিতে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাট এলাকা থেকে একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে দেখা যাচ্ছে। ছবিটি গত সোমবার বিকাল সাড়ে পাঁচটায় তোলা —গাজী জয়নাল আবেদীন