ইদ্রিস আলীর রায় পড়া শুরু

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ১২:০৩
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক শরীয়তপুরের মৌলভী ইদ্রিস আলী সরদারের যুদ্ধাপরাধ মামলার ৪৮৬ পৃর রায় ঘোষণা করা হচ্ছে।
 
সোমবার বেলা পৌনে এগারটার পরে রায়ের প্রথম অংশ পড়ছেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম।
 
এর আগে ট্রাইব্যুনালের এজলাসকক্ষে এসে আসন নেন চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হক এবং বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী।
 
এর আগে গত ২ নভেম্বর উভয়পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ রাখেন।
 
এই মামলায় আটক আরেক আসামি মো. সুলা্ইমান মোল্লা (৮৪) সম্প্রতি ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়েছে।
 
গত বছরের ২২ ডিসেম্বর শরীয়তপুরের মো. সুলা্ইমান মোল্লা ও ইদ্রিস আলী সরদার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, নিযাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ চার অভিযোগ রয়েছে।